নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন চাওয়ার দাবি উঠেছে। এ দাবিতে শনিবার রাজধানী তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তাদের মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি করতে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য জরুরি।

নির্বাচনের ফলাফলে কোনো পক্ষ এককভাবে সরকার গঠনের মতো আসন না পাওয়ায় দেশটির রাজনীতিতে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট সরকার গঠনের ক্ষেত্রে এসব দলের সমর্থন পেলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।

তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। আইজেনকোট এর আগে আরব দলগুলোর সঙ্গে জোট করার সম্ভাবনা নাকচ করেছিলেন। কিন্তু নির্বাচনের পর পরিবর্তিত আসনসংখ্যা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটাতে বিরোধী দলগুলোর এখন একসঙ্গে কাজ করা প্রয়োজন। তাদের মতে, প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের জন্য এটিই হয়তো শেষ সুযোগ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ শনিবার রামাল্লা থেকে জানান, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা করছেন অনেক ইসরায়েলি। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষাকে আইজেনকোটসহ বিরোধী নেতাদের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন তারা।

তবে আরব দলগুলোর সঙ্গে সম্ভাব্য জোটের বিরোধিতা করে একই সময়ে পাল্টা কর্মসূচি পালন করেন নেতানিয়াহুর সমর্থকেরা। বিক্ষোভে তাদের স্লোগান ছিল, ‘তথাকথিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ইসরায়েলে কোনো সরকার গঠন করা যাবে না।’

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৪৮। ফলে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে আরব নেতৃত্বাধীন তিনটি দল একজোট হয়ে ১৯টি আসনে জয় পেয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘রাআম’ ও আরব নেতৃত্বাধীন তিন দলের জোট ‘জয়েন্ট লিস্ট’ প্রায় ৮ লাখ ৪০ হাজার ভোট পেয়েছে। ২০২২ সালের শেষ নির্বাচনের তুলনায় এই ভোটের সংখ্যা প্রায় ৬৪ শতাংশ বেশি।

আরব দলগুলোর সমর্থন পেলে আইজেনকোটের জোটের আসনসংখ্যা বেড়ে ৬৭-তে দাঁড়াবে। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে। তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এসব দলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি বা জোট গঠন নিয়ে আপত্তি রয়েছে।

এদিকে ফিলিস্তিনি-ইসরাইলি দলগুলোর বিরুদ্ধে কাতার থেকে অর্থ নিয়ে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। কাতার অবশ্য অভিযোগটি প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে অভিহিত করেছে।

আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলো ফিলিস্তিনি-ইসরাইলিদের নির্বাচনে অংশগ্রহণকে ‘নির্বাচনি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিচ্ছে। এমনকি তারা বিষয়টিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গেও তুলনা করছে।

ওই হামলায় দক্ষিণ ইসরায়েলে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া শতাধিক ব্যক্তিকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।

নির্বাচনের পর সরকার গঠনের আলোচনা তাই শুধু দুই প্রধান জোটের আসনসংখ্যার মধ্যে সীমাবদ্ধ নেই। আরব নেতৃত্বাধীন দলগুলোর ভোট ও রাজনৈতিক সমর্থন এখন ইসরায়েলের ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

১

তাহসিফ সাউরি হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তরুণী গ্রেফতার

২

শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

৩

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

৪

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

৫

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

৬

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

৭

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৮

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৯

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

১০

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

১১

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

১২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৩

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১৫

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত